STV NEWS কৈমারী মৌয়ামারীতে  শেয়ালের কামড়ে গুরুতর আহত ১ ব্যক্তি। - STV NEWS

কৈমারী মৌয়ামারীতে  শেয়ালের কামড়ে গুরুতর আহত ১ ব্যক্তি।


ডেস্ক রিপোর্ট অক্টোবর ২, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
কৈমারী মৌয়ামারীতে  শেয়ালের কামড়ে গুরুতর আহত ১ ব্যক্তি।

মোঃরাজু মিয়া সোহাগ,ডেক্স রিপোর্টারঃ

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৬,নং ওয়ার্ডের মৌয়ামারী এলাকায় শেয়ালের আক্রমণে লেবু মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরিবার সূত্রে জানা গেছে, বাজার-সদাই করার জন্য বাড়ি থেকে হেঁটে কৈমারী বাজারের দিকে যাচ্ছিলেন লেবু মিয়া। পথে মৌয়ামারী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি শেয়াল তাঁর ওপর আক্রমণ করে। এ সময় শেয়ালটি তাঁর হাত ও পায়ে কামড় দেয়।শেয়ালের আক্রমণে আহত হয়ে লেবু মিয়া চিৎকার শুরু করলে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের লোকজন দ্রুত তাঁকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।স্বজনেরা জানান, শেয়ালের কামড়ে লেবু মিয়ার হাত ও পায়ে জখম হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়দের ভাষ্য, এলাকায় শেয়ালের উপদ্রব নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর নির্জন পথে চলাচলকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে এলাকায় শেয়ালের চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।