

মোঃরাজু মিয়া সোহাগ,ডেক্স রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলার ১১,নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাদেকুল ছিদ্দিক ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।শুভেচ্ছা বার্তায় তিনি শারদীয় দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসব উদ্যাপনের আহ্বান জানান।তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাই মিলে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে হবে।চেয়ারম্যান সাদেকুল ছিদ্দিক কৈমারী ইউনিয়নের সব সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
আপনার মতামত লিখুন :