STV NEWS শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৈয়দ আলীর মতবিনিময় - STV NEWS

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৈয়দ আলীর মতবিনিময়


ডেস্ক রিপোর্ট অক্টোবর ১৬, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৈয়দ আলীর মতবিনিময়

এমডি শরিফুল ইসলাম বাবু,নির্বাহী পরিচালক এস টিভি নিউজ এক্সপ্রেস:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক দুইবারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলীর আয়োজনে ও সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন এবং মন্দিরগুলোতে সহযোগিতা প্রদানের বিষয়ে সভায় আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসব চলাকালে সার্বিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, নীলফামারী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মালেকুজ্জামান দোদুল, নীলফামারী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম আলো, জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক রুহুল আজাদ এবং কৈমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কোহিনুজ্জামান লিটন।এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
২০২৬ সালের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গঠিত মনিটরিং কমিটিতে প্রধান সমন্বয়কারী ও পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন এম. শরীফুল ইসলাম বাবু। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দুর্গোৎসবকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।