STV NEWS নোহালীর ৬,নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সাদমান শাহরীয়া শীতল, জনসেবায় এগিয়ে থাকার প্রত্যাশা এলাকাবাসীর - STV NEWS

নোহালীর ৬,নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সাদমান শাহরীয়া শীতল, জনসেবায় এগিয়ে থাকার প্রত্যাশা এলাকাবাসীর


ডেস্ক রিপোর্ট অক্টোবর ২১, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
নোহালীর ৬,নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সাদমান শাহরীয়া শীতল, জনসেবায় এগিয়ে থাকার প্রত্যাশা এলাকাবাসীর

মোঃরাজু মিয়া সোহাগ,ডেক্স রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ৯,নং নোহালী ইউনিয়নের ৬,নং ওয়ার্ডের  মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ সাদমান শাহরীয়া শীতল। তাঁকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। এলাকাবাসীর একাংশ তাঁকে ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই সাদমান শাহরীয়া শীতল এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। মানুষের বিপদে এগিয়ে আসা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত মুখ। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন এবং ওয়ার্ডের উন্নয়নে ভূমিকা রাখবেন।

এলাকাবাসীর কয়েকজন বলেন, “সাদমান শাহরীয়া শীতলকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তিনি মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেন। আমরা তাঁকে ৬,নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই। ভোটের মাধ্যমে তাঁকে নির্বাচিত করার প্রত্যাশা রয়েছে আমাদের।”

সাদমান শাহরীয়া শীতলের পারিবারিক পরিচয়ও স্থানীয়ভাবে আলোচিত। তাঁর দাদা রুহুল আমিন, যিনি ‘আলতাফ দেওয়ানি’ নামে পরিচিত, আনোরমারী কলেজ ঈদগাহ মাঠ ও মাজারের জমিদাতা হিসেবে পরিচিত। তাঁর বাবা আখতারুল আমিন (মিরু) এবং মা তাজনিন নাহার (শীপন)।

আসন্ন নির্বাচনে সাদমান শাহরীয়া শীতল সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে সাদমান শাহরীয়া শীতল যেন এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ এবং ওয়ার্ডের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।