STV NEWS জলঢাকা মানবসেবা ফাউন্ডেশনের পক্ষে থেকে সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। - STV NEWS

জলঢাকা মানবসেবা ফাউন্ডেশনের পক্ষে থেকে সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা।


ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
জলঢাকা মানবসেবা ফাউন্ডেশনের পক্ষে থেকে সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা।

ডেক্স রিপোর্টঃজলঢাকার সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়েছে জলঢাকা মানবসেবা ফাউন্ডেশন (JMF) এর সহ- সভাপতি মোঃ রাশেদুজ্জামান রেদোয়ান।

তিনি বলেন, এই মাহে রমাদান যেন সকলের জীবনে আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য্য ও মানবিক চেতনা বৃদ্ধি করতে পারে।

তিনি আরো বলেন, এই পবিত্র মাস শুধু রোজা রাখার নয়, বরং মানবিক মূল্যবোধ ও সমাজসেবার শিক্ষা অর্জনের সময়। মাহে রমাদানের রহমত, বরকত ও মাগফিরাত যেন মানুষদের জীবনে কল্যাণ বয়ে আনে এবং তাদের মধ্যে দয়া, সহমর্মিতা ও মানবিকতার চেতনা জাগ্রত করুক, এমনটাই প্রত্যাশা করেন জলঢাকা মানবসেবা ফাউন্ডেশনের সহ – সভাপতি মোঃ রাশেদুজ্জামান রেদোয়ান।
আরো বলেন, পবিত্র মাহে রমাদান হোক সমাজে সহমর্মিতা, পরোপকার ও মানবিক সহমিশ্রণ বৃদ্ধির মাস। জলঢাকার মানুষরা এই সময়টিকে কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান হিসেবে নয়, বরং আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষার মাস হিসেবে গ্রহণ করবে।
তিনি আরো বলেন যে, জলঢাকা মানুষের পাশে সর্বদা আমার শ্লোগানকে সামনে রেখে আমারা জলঢাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
জলঢাকা মানবসেবা ফাউন্ডেশন সবসময় সমাজসেবামূলক কার্যক্রম, শিক্ষা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আশা করেন ,এই মাহে রমাদান সকলের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে।