STV NEWS নোয়াখালীর সেনবাগে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - STV NEWS

নোয়াখালীর সেনবাগে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


ডেস্ক রিপোর্ট নভেম্বর ২১, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
নোয়াখালীর সেনবাগে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের প্রয়োজনীয় দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. লতিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দুইজনকে আটক করার পর তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের আব্দুর রশিদ স্বর্ণকার বাড়ির মৃত সুরুজ মিয়া ও শরীফা খাতুনের ছেলে জাহিদুল ইসলাম আকাশ (২৭) এবং ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শামসুল হক চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল হানিফ ও মৃত ফিরোজা বেগমের ছেলে মো. জসিম (৩৭)।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও মাদক বিস্তারের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।