STV NEWS কিশোরগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করলেন বিএনপি নেতা লাল মিয়া - STV NEWS

কিশোরগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করলেন বিএনপি নেতা লাল মিয়া


ডেস্ক রিপোর্ট অক্টোবর ২০, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
কিশোরগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করলেন বিএনপি নেতা লাল মিয়া

মোঃসাহেব আলী,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আওতাধীন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম লাল মিয়া। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নগদ অর্থ বিতরণ করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফ আলী মেম্বার, রণচণ্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাজমুল হুদা, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপু, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামাণিক ও সাধারণ সম্পাদক রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ সময় সদর ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত নেতারা দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। বক্তব্যে তাঁরা দুর্গাপূজার সরকারি বরাদ্দ বৃদ্ধি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতারা।