

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার ১১,নং কৈমারী মডেল ইউনিয়নের ৪,নং ওয়ার্ডের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মহসিন আলী বল্টু।রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি ৪,নং ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন আলী বল্টুর এ কর্মসূচিতে তাঁর প্রতি সমর্থন জানিয়ে স্থানীয়দের উদ্যোগে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বহর অংশ নেয়। এতে প্রায় ১২০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। পরে তাঁরা ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শন করা মন্দিরগুলো হলো—রথবাজার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির, গাবরোল সার্বজনীন দুর্গামন্দির, বালাপাড়া বড়ডাঙ্গা সার্বজনীন দুর্গামন্দির এবং বাড়ইপাড়া সার্বজনীন মন্দির।এ কর্মসূচিকে ঘিরে এলাকায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সমর্থকদের উপস্থিতি ও অংশগ্রহণকে কেন্দ্র করে মহসিন আলী বল্টুর নির্বাচনী তৎপরতা স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি ওয়ার্ডের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন বলে তাঁর অনুসারীরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :