

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে সম্পূর্ণ বিনামূল্যে অসহায় ও সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। আজ শুক্রবার (০৫ জুন) সকাল ৯টা থেকে উপজেলার উত্তর দুরাকুটি কবিরাজ পাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ‘কিশোরগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
ব্যতিক্রমী এই মানবিক আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় সামাজিক সংগঠন স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা। ক্যাম্পে এলাকার প্রায় কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ ও রক্তের গ্রুপ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।
ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন কিশোরগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল মুইদ হায়দার (সাকিব) এমবিবিএস (এএএমসি), বিসিএস (স্বাস্থ্য), সি এম ইউ (আল্ট্রা) পিজিটি (অরথোপেডিক্স, জেনারেল সার্জারি), এমএস (ইনকোর্স), ইউরোলজি।
এছাড়াও ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের (ইএনটি) সহকারী অধ্যাপক ডাঃ মোঃ রেজ্জেকুল হাবীব এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিএলও (বিএসএমএমইউ, পিজি হাসপাতাল), সিসিডি (বারডেম) রোগীদের বিশেষায়িত চিকিৎসাপরামর্শ দেন।
আয়োজকরা জানান, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পেয়ে এলাকার সাধারণ মানুষ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। আগামীতেও এ ধরণের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :