STV NEWS “‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদিত”। - STV NEWS

“‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদিত”।


ডেস্ক রিপোর্ট জুন ১১, ২০২৬, ২:৪০ অপরাহ্ন
“‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদিত”।

নিজস্ব প্রতিবেদক:

‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নীলফামারী জেলা তাঁতী দলের সহ-সভাপতি মোঃ শাহিন ইসলাম এবং জেলা তাঁতী দলের সদস্য ও জলঢাকা উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “নবগঠিত এ কমিটির নেতৃত্বে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনটি নীলফামারী জেলায় আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে তরুণ সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
নবগঠিত কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন— ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন (সাবেক সংসদ সদস্য ও আহ্বায়ক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এ্যাব), মোঃ সোহেল পারভেজ (সিনিয়র আহ্বায়ক, জেলা বিএনপি, নীলফামারী), মোঃ জহুরুল আলম (সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি, নীলফামারী), রিয়াজুল ইসলাম কালু (সভাপতি, ডোমার উপজেলা বিএনপি), অ্যাডভোকেট মোঃ আল মাসুদ চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, পৌর বিএনপি), মোঃ আব্দুস সালাম বাবলা (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল) এবং রেজওয়ানুল আহমেদ রিজু (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবদল, নীলফামারী)।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহরিয়ার হোসেন (যাকিল)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোঃ আতিকুর রহমান (নিশান)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ রাজু পারভেজ, মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ এবং মোঃ শান্ত আলী।
এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাসান রাজা (সুমন)। সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানভির ইসলাম তুষার এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মোস্তাফিজুর রহমান জীবন, মোঃ নূরনবী ইসলাম ও মোঃ খোকন ইসলাম।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শামীম শাহ আলম তনু, মোঃ বদরুল আলম সরকার, মোঃ সাইমুন সাকিব, মোঃ হাবিবুল্লাহ (হাবিব), মোঃ আসাদুজ্জামান মিঠু, মোঃ মাসুদ রানা, মোঃ ফাহিম হোসেন, মোঃ রানা ইসলাম, মোঃ মামুন ইসলাম, মোঃ কাজী আশরাফুল আলম রিপন, মোঃ সজিব ইসলাম, মোঃ আতিকুজ্জামান, মোঃ শাওন হাসান, মোঃ শান্ত ইসলাম, মোঃ রিয়াদ শাহ, মোঃ সোহেল রানা, মোঃ নয়ন ইসলাম, মোঃ ওমর ফারুক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাকিল ইসলাম এবং কালা মিয়া মোল্লা।
শুভেচ্ছা বার্তায় মোঃ শাহিন ইসলাম ও মোঃ মোবারক হোসেন নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সাফল্য কামনা করেন এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তাদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।