

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ডুমুর ইছা গ্রামে পৃথিবীর শ্রেষ্ঠ ও পবিত্র ঐতিহাসিক দ্বিতীয় মসজিদ আল-আকসা মসজিদের নামে নাম করণ করে ” আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা ” নির্মাণ হতে যাচ্ছে।
আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উদ্যোক্তা মো ইয়াকুব আলী তালুকদার বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ও পবিত্র এবং দ্বিতীয় ঐতিহাসিক মসজিদের নামের সাথে মিল রেখেই এই মসজিদের নাম রাখা হয়েছে। কালের বিবর্তনে ফিলিস্তিনের আল-আকসা মসজিদটি বিলুপ্ত হয়ে গেলেও বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ডুমুর ইছা গ্রামের মতো জায়গায় এই নামে একটি মসজিদ থেকে যাবে ইনশা আল্লাহ। স্বয়ং মহান আল্লাহর দেওয়া এই নাম হওয়ায় মূলত এই নামটি রাখা হয়েছে।
এর আগে মো ইয়াকুব আলী তালুকদার ও মো আইয়ুব আলী তালুকদার এবং মো লিখন আলী তালুকদার এর যৌথ অর্থায়নে মসজিদ নির্মাণের জন্য ভূমি ক্রয় করা হয়েছে এবং গত ২২ মে আনুষ্ঠানিকভাবে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে এবং সাইনবোর্ড লাগানো হয়েছে। তিনি আরও বলেন এখানে আমরা আরও জমি ক্রয়ের জন্য চেষ্টা করে যাচ্ছি যাতে ” আল-আকসা কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স ” এর পাশাপাশি একটি আধুনিক মাদ্রাসা কমপ্লেক্স, একটি বৃহত্তর ঈদগাঁ মাঠ, একটি সমাজ সেবামূলক সামাজিক সংগঠন (ফাউন্ডেশন), একটি আধুনিক স্কুল, একটি যুব ও বয়স্ক ক্লাব, একটি সালিসি হল রুম বা গ্রাম্য সমস্যা সমাধানের জন্য একটি সুন্দর স্থান নির্মাণ করা হবে ইনশা আল্লাহ। এজন্য আরও বেশ কিছু জমির প্রয়োজন এবং জমি ক্রয়ের চেষ্টা চলমান রয়েছে।
এলাকার অসহায়, বিধবা, ইয়াতিম, পঙ্গু, বয়স্ক,কর্মঅক্ষম, দুস্থ, অসুস্থ, সুবিধা বঞ্চিত, অবহেলিত মানুষদের সেবা কার্যক্রম চালু করা হবে। এখনে মুসলিম তৌহিদ জনতা স্বতঃস্ফূর্তভাবে মহান আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করতে পারে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও বিদেশে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে।
তিনি আরও বলেন আমাদের এই বৃহৎ পরিকল্পনার সাথে সকলকে এগিয়ে আসার আহবান করছি। ইতিমধ্যে অসংখ্য মানুষ এই কাজের সাথে একাত্মতা ঘোষণা দিয়েছেন। আর্থিক ও শারীরিক এবং মানসিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই মহান এই কাজের সাথে শরীক হওয়ার জন্য সকলকে আহবান করছি। আসুন মুক্ত হস্তে দান করি-পরকালের সঞ্চয় গড়ি, পৃথিবীর শ্রেষ্ঠ ও পবিত্র ঘর মসজিদ নির্মাণ কল্পে সদকায়ে জারিয়ার অংশীদার হই পরকালে মুক্তির পথ সুগম করি।
আপনার মতামত লিখুন :