STV NEWS ডিমলায় অবৈধ মিনি পাম্প সিলগালা, জরিমানা - STV NEWS

ডিমলায় অবৈধ মিনি পাম্প সিলগালা, জরিমানা


ডেস্ক রিপোর্ট জুন ১২, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ডিমলায় অবৈধ মিনি পাম্প সিলগালা, জরিমানা

মোঃরাজু মিয়া সোহাগ, নীলফামারীঃ

নীলফামারীর ডিমলা উপজেলায় প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অভিযানে পাম্পের পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ডিমলা বাজারের টিএনটি রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, ডিমলা বাজারের ব্যস্ততম টিএনটি রোড এলাকায় দীর্ঘদিন ধরে সব ধরনের সরকারি নিয়মকানুন ও নিরাপত্তা বিধি উপেক্ষা করে একটি মিনি পাম্পের মাধ্যমে পেট্রোল ও ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। ঘনবসতিপূর্ণ এলাকায় লাইসেন্স ছাড়া এভাবে দাহ্য পদার্থ বিক্রি করায় স্থানীয়দের মধ্যে বড় ধরনের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার আতঙ্ক ছিল।