STV NEWS প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিকের উপর হামলা, সাংবাদিককে মারধরের মামলায় গ্রেফতার-১ - STV NEWS

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিকের উপর হামলা, সাংবাদিককে মারধরের মামলায় গ্রেফতার-১


ডেস্ক রিপোর্ট জুন ১১, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিকের উপর হামলা, সাংবাদিককে মারধরের  মামলায় গ্রেফতার-১

কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রধান শিক্ষক ও তার দলবল কর্তৃক সাংবাদিককে পেটানো মামলায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী হল রশিদুল (৫৫)। সে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের তালেব উদ্দিনের ছেলে।পুলিশ সূত্র জানায়, অনিয়মের সংবাদ প্রকাশে রাস্তা হতে নিয়ে গিয়ে সাহেব আলী নামে এক সাংবাদিককে মারপিট করেন প্রধান শিক্ষক ও তার সহযোগিরা। এ ঘটনায় সাহেব আলী প্রধান শিক্ষক সফিকুল ইসলামকে ১ নম্বর আসামী করে আরও ৩ জনকে নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সে মামলার ৪ নং আসামী রশিদুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গত ৮ জুন “কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের পর প্রধান শিক্ষকের উপস্থিতি” শিরোনামে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সাহেব আলী। সে সংবাদ প্রকাশের জেরে পরের দিন মঙ্গলবার বড়ভিটা হতে সাংবাদিক সাহেব আলী ও ডিআরবি’র সাংবাদিক লিওন (২৬) মোটরসাইকেল যোগে বড়ভিটা হতে বেড়গাড়ীর দিকে যাওয়ার সময় ওই বিদ্যালয়ের সামনে রাস্তায় আটকিয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (৪৮) ও কয়েকজন লোকসহ সাহেব আলীকে টেনে হেচড়ে স্কুলের ক্লাস রুমের সামনে নিয়ে গিয়ে কিল ঘুষি ও মারপিট করে। এ ঘটনায় সাহেব আলী ওই দিন রাতেই একটি মামলা দায়ের করেন।এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকরা জানান, প্রধান শিক্ষককে গ্রেফতার ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন জানান, প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিকের উপর হামলা মামলায় একজন গ্রেফতারের হয়েছে শুনেছি। প্রধান শিক্ষক স্কুলে আসেনি। তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।কিশোরগঞ্জ থানার অফিসার (ওসি) লুৎফর রহমান জানান, একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।