STV NEWS বিএমএসএস চেয়ারম্যান তোতার প্রয়াণে জলঢাকায় শোক - STV NEWS

বিএমএসএস চেয়ারম্যান তোতার প্রয়াণে জলঢাকায় শোক


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন
বিএমএসএস চেয়ারম্যান তোতার প্রয়াণে জলঢাকায় শোক

​মোঃ নুরুজ্জামান, নীলফামারী:

​বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার আছিফুর রহমান তোতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিএমএসএস জলঢাকা উপজেলা কমিটি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​এক শোকবার্তায় বিএমএসএস জলঢাকা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বলেন, “খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নের এক অগ্রগামী কাণ্ডারি। মফস্বল সাংবাদিকতাকে সুসংগঠিত রাখতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে মফস্বল সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।”
​শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
​উল্লেখ্য, তিনি আজ বুধবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।