

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :
শনিবার (২৬ সেপ্টেম্বর) শেরপুর পৌর শহরের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন-১৫, শেরপুরের ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, রোভার স্কাউটসের সদস্যবৃন্দ এবং শেরপুর পৌরসভা ও জেলা কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অভিযানে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ, সুন্দর ও পরিবেশবান্ধব শেরপুর গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক বৃক্ষরোপণ করা হয়।পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শেরপুর গড়ে তুলতে আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি।পরিচ্ছন্ন শেরপুর, সুস্থ জীবন আমাদের সম্মিলিত অঙ্গীকার।
আপনার মতামত লিখুন :