

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদের ৯,নং ওয়ার্ডে সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ আফজাল হোসেন (দুলাল)।সম্প্রতি দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি কৈমারী ইউনিয়নের ৯, নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হিসেবে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।শুভেচ্ছা বার্তায় আফজাল হোসেন বলেন, “কথা নয়, কাজে হবে পরিচয়; জনগণ থাকলে পাশে, নিশ্চিত হবে জয়।” জনগণের পাশে থেকে এলাকার মানুষের সুখ-দুঃখে সহযোগিতা এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।মোঃ আফজাল হোসেন (দুলাল) নীলফামারী জজকোর্টে আইনজীবীর সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৯,নং ওয়ার্ডের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :