

এস টিভি নিউজ এক্সপ্রেস এর ডেক্স রিপোর্টঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার ১০,নং শৌলমারী ইউনিয়নের ৩, নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (মেম্বার) পদে, প্রার্থী হওয়ার প্রস্তুুতি নিচ্ছেন আলমগীর ইসলাম মানিক। তিনি শৌলমারী খানাপাড়া এলাকার মরহুম মজিবার রহমান মাস্টারের দ্বিতীয় ছেলে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলমগীর ইসলাম মানিক এলাকার মানুষের বিভিন্ন সুখ-দুঃখ ও সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা করে আসছেন। এ কারণে ৩, নং ওয়ার্ডের অনেক মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।এলাকাবাসীর ভাষ্য, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে আলমগীর ইসলাম মানিক স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন। তাঁকে ঘিরে ৩,নংওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহও রয়েছে বলে জানান স্থানীয়রা।স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আলমগীর ইসলাম মানিক মেম্বার পদে নির্বাচিত হলে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করবেন—এমন প্রত্যাশা তাঁদের। তাঁকে প্রার্থী হিসেবে দেখতে চান বলেও অনেকেই মত প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :