

মোঃ মমিন আলী নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ৩নং ছাওড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পোরশা উপজেলার ৩নং ছাওড় ইউনিয়ন বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিনুর ইসলাম। তিনি ৩নং ছাওড় ইউনিয়ন বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।দীর্ঘদিন ধরে ৩নং ছাওড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন মোঃ শফিনুর ইসলাম। তিনি তিনবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ শফিনুর ইসলামের লক্ষ্য ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখা। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সুবিধা ও সামাজিক উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।মোঃ শফিনুর ইসলাম বলেন, “জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে ৩নং ছাওড় ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।”তিনি আসন্ন নির্বাচনে ৩নং ছাওড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
প্রার্থী পরিচিতি
জনাব মোঃ শফিনুর ইসলাম
তিনবারের সাধারণ সম্পাদক
৩নং ছাওড় ইউনিয়ন বিএনপি
চেয়ারম্যান পদপ্রার্থী
৩নং ছাওড় ইউনিয়ন পরিষদ নির্বাচন
পোরশা, নওগাঁ
আপনার মতামত লিখুন :