

মাহফুজুর রহমান সাইমন
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়ার লক্ষ্যে আজ জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাধবপুর এলাকাতে পণ্ডিত এফ, রহমান সড়কের দুপাশে-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন-এর নেতৃত্বে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর—আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) শেরপুর সদর—মো. মাহমুদুল হাসান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন BD Clean, বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজন।সকলের সম্মিলিত অংশগ্রহণে আজকের অভিযানটি জোরদার, দৃশ্যমান ও অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালিত হয়। একইসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত ও কার্যকরভাবে অব্যাহত রাখা এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজনে:
জেলা প্রশাসন, শেরপুর
পরিচ্ছন্ন শেরপুর গড়তে আসুন—নিজে পরিচ্ছন্ন থাকি, অন্যকেও সচেতন করি।
আপনার মতামত লিখুন :