STV NEWS জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ দিঘিরপাড়ে পিকআপের ধা'ক্কায় মোটরসাইকেল আ'রোহী দম্প'তি নি'হত - STV NEWS

জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ দিঘিরপাড়ে পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আ’রোহী দম্প’তি নি’হত


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ২০, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ দিঘিরপাড়ে  পিকআপের ধা’ক্কায় মোটরসাইকেল আ’রোহী দম্প’তি নি’হত

এস টিভি নিউজ এক্সপ্রেস এর ডেক্স রিপোর্টঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের সন্ন্যাসীতলা এলাকার ৬ নং ওয়ার্ডের পলাশ চন্দ্র রায় (২২) এবং জলঢাকার কালিগঞ্জ এলাকার মনি রানী রায় (১৮)। তারা স্বামী-স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ চন্দ্র রায় তার স্ত্রী মনি রানী রায়কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শশুর বাসা কালিগঞ্জ এলাকায় একটি কীর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে কালিগঞ্জ দীঘিরপাড় এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই পলাশ চন্দ্রের মৃত্যু হয় এবং তার স্ত্রী মনিকা রানীর অবস্থা গুরুতর হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় রস্তায় মৃত্যু বরন করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি পুলিশকে জানান।এদিকে, অল্প বয়সী এই দম্পতির মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যান।জলঢাকা থানা প্রশাসন পিকাপটি থানা হেফাজতে রাখেন, চালকের বিষয়ে বিস্তারিত তথ্য জানার পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।