STV NEWS শৌলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আলহাজ্ব মোঃ আতাউর রহমান - STV NEWS

শৌলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আলহাজ্ব মোঃ আতাউর রহমান


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ১০, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন
শৌলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আলহাজ্ব মোঃ আতাউর রহমান

এস টিভি নিউজ এক্সপ্রেস এর ডেক্স রিপোর্টঃ

নীলফামারীর জলঢাকা উপজেলার ১০,নং শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গোপালঝাড় গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ আতাউর রহমান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আতাউর রহমান বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করার কারণে স্থানীয়দের অনেকেই তাকে একজন সমাজসেবী হিসেবে দেখেন।

স্থানীয়দের দাবি, শৌলমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তায় খানাখন্দ, খাল ও উঁচু-নিচু অংশ তৈরি হলে ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থ ব্যায়ে সেসব রাস্তা সংস্কারে সহযোগিতা করেছেন,আলহাজ্ব মোঃ আতাউর রহমান। এ কারণে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানান তারা।

এলাকাবাসীর ভাষ্য, ছোটবেলা থেকেই মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন আতাউর রহমান। তার কাছে ধনী-গরিবের কোনো ভেদাভেদ নেই—এমন মন্তব্যও করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। কেউ কেউ তাকে ‘গরিবের বন্ধু’ বলেও অভিহিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলহাজ্ব মোঃ আতাউর রহমান শৌলমারী ইউনিয়নের গোপালঝাড় গ্রামের বাসিন্দা। তিনি মরহুম ছকমাল হোসেন ও মরহুমা রহিমা খাতুনের দ্বিতীয় ছেলে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০, নং শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলহাজ্ব মোঃ আতাউর রহমান। ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তিনি সমর্থনও পাচ্ছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সেবা এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আলহাজ্ব মোঃ আতাউর রহমান আসন্ন নির্বাচনে শৌলমারী ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।