STV NEWS যুব সমাজের অহংকার এম এ আলী আকবর জীবন, কৈমারীতে চেয়ারম্যান পদে প্রার্থী - STV NEWS

যুব সমাজের অহংকার এম এ আলী আকবর জীবন, কৈমারীতে চেয়ারম্যান পদে প্রার্থী


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
যুব সমাজের অহংকার এম এ আলী আকবর জীবন, কৈমারীতে চেয়ারম্যান পদে প্রার্থী

মোঃ রাজু মিয়া সোহাগ, ডেক্স রিপোর্টার:

নীলফামারীর জলঢাকা উপজেলার ১১,নং কৈমারী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুব সমাজের পরিচিত মুখ ও মানবিক ছাত্রনেতা এম এ আলী আকবর জীবন।

কৈমারী ইউনিয়নের টটুয়াপাড়া এলাকার কৃতি সন্তান এম এ আলী আকবর জীবন দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়দের দাবি। বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।

স্থানীয়দের প্রত্যাশা, তরুণ ও নতুন নেতৃত্বের মাধ্যমে কৈমারী ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্যেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চান এম এ  আলী আকবর জীবন।

এ বিষয়ে এম এ আলী আকবর জীবন বলেন, “কৈমারী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। বিশেষ করে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

আসন্ন নির্বাচনকে ঘিরে কৈমারী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। নতুন নেতৃত্বের প্রত্যাশায় তরুণ ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে নানা আগ্রহ।