

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :
ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি উপস্থিত থেকে একযোগে সারা দেশে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে শেরপুর প্রান্তেও একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার, জনাব এ কে এম জহিরুল ইসলাম, প্রশাসক, শেরপুর জেলা পরিষদ, জনাব এবিএম মামুনুর রশিদ পলাশ, উপপরিচালক, স্থানীয় সরকার, মিজ আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন, ডা. মোহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: শাকিল আহমেদ, বিজ্ঞ জিপি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, এডভোকেট মো: সিরাজুল ইসলাম, শেরপুর জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি, এডভোকেট এ. এইচ. এম. নূরে আলম হীরা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিএনসিসি এবং সংশ্লিষ্ট অংশীজনরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানের আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রতি শনিবার শেরপুর জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, সভা ও প্রচার-প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা—সবার সম্মিলিত অংশগ্রহণেই গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত শেরপুর।
আপনার মতামত লিখুন :