মোঃ নুরুজ্জামান, নীলফামারী:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার আছিফুর রহমান তোতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিএমএসএস জলঢাকা উপজেলা কমিটি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় বিএমএসএস জলঢাকা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বলেন, "খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নের এক অগ্রগামী কাণ্ডারি। মফস্বল সাংবাদিকতাকে সুসংগঠিত রাখতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে মফস্বল সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।"
শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, তিনি আজ বুধবার সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।