

আব্দুল হালিম,বিশেষ প্রতিনিধি:
”তালগাছ একপায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে…”— কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর পংক্তি যেন বাস্তব রূপ পেল রংপুর জেলার তারাগঞ্জে।
ডালিয়া সেচ প্রকল্পের বারোঘরিপাড়া থেকে কাজীপাড়ার ৫০০ মিটার মেঠোপথের দু’পাশে একযোগে ৪০০টি তালবীজ রোপণ করা হয়েছে। প্রচণ্ড রোদে ফসলি মাঠে কাজ করা কৃষক, কৃষাণী ও পথচারীদের ছায়াসঙ্কট দূর করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।স্থানীয় সামাজিক সংগঠন ‘বন্ধন’-এর উদ্যোগে এবং সংগঠনের প্রধান জনাব মোঃ নাসিম হাসানের নেতৃত্বে ৩০ জন শিশু-কিশোর ও স্থানীয় এলাকাবাসী এতে স্বেচ্ছায় অংশ নেন। উদ্যোক্তারা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নিরোগ বীজগুলো ছত্রাকনাশক দিয়ে প্রক্রিয়াজাত করার পর আধুনিক নিয়ম মেনে মেঠোপথের দু’পাশে রোপণ ও কচুরিপানার মালচিং দেওয়া হয়েছে।পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজের বস্তুনিষ্ঠ তথ্য ও ভিডিওচিত্র সরবরাহে বিশেষ অবদান রেখেছেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান। তাঁর আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :