STV NEWS শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন - STV NEWS

শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন


ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ৮, ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন
শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :

সোমবার বিকালে শেরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, জনাব এস এম হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর, জনাব এ বি এম মামুনুর রশিদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, শেরপুর, জনাব দীপঙ্কর রায়, উপপরিচালক, স্থানীয় সরকার, মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: শাকিল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগন, খেলোয়াড়, ম্যানেজমেন্ট টীম এবং শেরপুর জেলার হাজার হাজার ক্রীড়ানুরাগী দর্শক।

তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই আয়োজন শেরপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
আজকের উদ্বোধনী ম্যাচে দর্শকগন শেরপুর সদর পৌরসভা বনাম নালিতাবাড়ী পৌরসভার মধ্যকার খেলা উপভোগ করেন।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সকল দল ও খেলোয়াড়দের জন্য রইল আন্তরিক শুভকামনা।