

মোঃ শহিদুল ইসলাম (বেলকুচি) সিরাজগঞ্জঃ
আসন্ন ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী, গরিব-দুঃখী মানুষের পরম বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, মেহনতি মানুষের নিবেদিত প্রাণ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ নূর আলম তাহার দায়িত্বপূর্ণ এলাকার জন্য নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।তিনি জানান আমি ধুকুরিয়া বেড়া ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ,বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং ছাত্রদলের প্রেসিডেন্ট হিসাবে বিগত সময়ে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি ।শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সন্তান। এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ৫ নং ধুকুড়িয়াবেড়া ইউনিয়নের জনগণ এবং দলের আস্থা অর্জন করে যদি আমি একজন জনপ্রতিনিধ হিসেবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাই, তাহলে ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল ইউনিয়নে পরিণত করবো।”নূর আলম এ সময়ে বলেন, “সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম যদি আমাকে ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ প্রদান করেন, তাহলে আমি ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়নে পরিণত করবো।”তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি এবং বিভিন্ন সময় কারাবরণ করেছি। জনগণের অধিকার আদায়ের জন্য সবসময় রাজপথে ছিলাম। আজও আমি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।”নূর আলম জানান, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসার উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। গরিব ও অসহায় মানুষের জন্য ইউনিয়ন পরিষদের সেবা সহজ ও হয়রানিমুক্ত করা হবে।”তিনি আরও বলেন, “আমি একটি মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবো। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বর্তমান যুবসমাজ অনলাইন জুয়া খেলায় লিপ্ত এ সমস্ত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”তিনি বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের সেবা। আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই।”এ সময় তিনি ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।পরিশেষে উপস্থিত সাংবাদিক এবং সকলের উদ্দেশ্যে তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন যদি আমার সহায় হোন এবং সিরাজগঞ্জ ৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম তিনি যদি আমাকে ৫ নং ধুকুড়িয়াবেড়া ইউনিয়নের জনগনের খাদেম হিসেবে মনোনীত করে মনোনয়ন প্রদান করেন ও ৫ নং ধুকুড়িয়াবেড়া ইউনিয়নের সকল সকল স্তরের জনগণ যদি আমাকে তাদের মহামূল্যবান ভোট প্রদান করে ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের সুযোগ করে দেন আমি আমার সামর্থ্য ,সততা ,ন্যয়নিষ্ঠা, দক্ষতা, মেধা এবং শারীরিক পরিশ্রম এর মাধ্যমে আমি ৫ নং ধুকুরিয়া বেড়া ইউনিয়ন এলাকার সকল স্তরের সকল ধরনের সুযোগ সুবিধা প্রধানের লক্ষ্যে কাজ করে যাব আমি যার যার হক তার তার কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ ।
আপনার মতামত লিখুন :