STV NEWS ১৭ জেলায় ৬৩ মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করলেন হাফেজ মো আনিসুর রহমান আনিস - STV NEWS

১৭ জেলায় ৬৩ মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করলেন হাফেজ মো আনিসুর রহমান আনিস


ডেস্ক রিপোর্ট মে ৩১, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
১৭ জেলায় ৬৩ মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করলেন হাফেজ মো আনিসুর রহমান আনিস

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

গাজীপুর থেকে পরিচালিত হাফেজ মো আনিসুর রহমান (আনিস) ছোটদের জন্য প্রাথমিক ইসলামি শিক্ষার জন্য মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাচ্ছেন। এছাড়া তিনি বাংলাদেশ ও দেশের বাইরে মানবিক সহায়তা প্রদান করে একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করলেও ঢাকা, গাজীপুর এবং সারাদেশ উলামা-ত্বলাবা মানবিক সংগঠনের মাধ্যমে ১৭ জেলায় ৬৩টি মক্তব (মাদ্রাসা) প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করে তিনি সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় এক সুবিশাল নজির সৃষ্টি করেছেন আনিস। যে শিক্ষা আজ বিলুপ্তির পথে তা আজ দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছেন তিনি।

জানা গেছে, হাফেজ আনিস নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুরপুর, ঠাকুরগাঁ, রংপুর, পঞ্চগড়, ভোলা, বরিশাল, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ ১৭টি জেলায় মক্তব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দান, বন্যা কবলিত মানুষকে ত্রাণ সহযোগিতা করা, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, অবহেলিত নওমুসলিমদের সহযোগিতা ও বাসস্থানের ব্যবস্থা এবং আইনি সহযোগিতা করা, ধর্ষিতা মেয়েদের আইনি সহযোগিতা ও আর্থিক সহযোগিতা করা, অস্বচ্ছল মেয়েদের বিবাহের সুব্যবস্তা করা, মজলুম কারাবন্দীদের মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান, ফিলিস্তিন, আফগানিস্তান, সোমালিয়া, কাশ্মির ও ভারতে নির্যাতিত মুসলিমদের আর্থিক সহযোগিতা করা, বেকার যুবসমাজের চাকরির ব্যবস্থা করা এবং দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন তিনি।