

নীলফামারীর জলঢাকায় নাশকতার অভিযোগে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সন্তোষ কুমার রায় (৩০) ও মোঃ আব্দুল মালেক (৪০)।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সন্তোষ কুমার রায় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের মন্তেরডাঙ্গা এলাকার পতিরাম রায়ের ছেলে। তিনি বালাগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। অপরদিকে, মোঃ আব্দুল মালেক উপজেলার কৈমারী এলাকার মোঃ রুস্তম আলীর ছেলে। তিনি যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :