STV NEWS কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, দ্বিতীয়বার সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান লিপটন - STV NEWS

কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, দ্বিতীয়বার সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান লিপটন


ডেস্ক রিপোর্ট নভেম্বর ৯, ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, দ্বিতীয়বার সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান লিপটন

মোঃ রাজু মিয়া সোহাগ, ডেক্স রিপোর্টারঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বরখাস্ত হলেন তিনি।রোববার (৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। এর আগে গত ৫ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ উপজেলার ৪, নং বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, এর আগেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যদের অনাস্থার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ মাসে চেয়ারম্যান লিপটনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ওই সময় ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে হাইকোর্টে রিট পিটিশন দায়েরের পর বরখাস্তের আদেশ বাতিল হলে তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পান।তবে এবার ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আবারও সাময়িক বরখাস্ত হলেন তিনি।