STV NEWS শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০,নং শৌলমারী ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান - STV NEWS

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০,নং শৌলমারী ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান


ডেস্ক রিপোর্ট অক্টোবর ১৪, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০,নং শৌলমারী ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান

মোঃরাজু মিয়া সোহাগ,ডেক্স রিপোর্টারঃ

সৃষ্টিকর্তা মহান—এই বিশ্বাসকে ধারণ করে নীলফামারীর জলঢাকা উপজেলার ১০, নং শৌলমারী ইউনিয়নের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আতাউর রহমান।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।আলহাজ্ব মোঃ আতাউর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।তিনি আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও ঐক্য অটুট থাকবে এবং শৌলমারী ইউনিয়ন শান্তি, উন্নয়ন ও সৌহার্দ্যের পথে এগিয়ে যাবে।