STV NEWS ডিবির অ/ভি/যা/নে নীলফামারীতে ৫ অনলাইন জু'য়া'ড়ি গ্রে/প্তা/র - STV NEWS

ডিবির অ/ভি/যা/নে নীলফামারীতে ৫ অনলাইন জু’য়া’ড়ি গ্রে/প্তা/র


ডেস্ক রিপোর্ট জুন ১৮, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
ডিবির অ/ভি/যা/নে নীলফামারীতে ৫ অনলাইন জু’য়া’ড়ি গ্রে/প্তা/র

মোঃ রাজু মিয়া সোহাগ, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন ক্যাসিনো ও বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) রাতে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুশকারডাঙ্গা বাগানবাড়ি এলাকার মোঃ মোরসালিন ইসলাম (২৫), চড়াইখোলা ইউনিয়নের বটতলা এলাকার মোঃ রাসেল ইসলাম (২১), বড়ুয়া শেখপাড়া এলাকার মোঃ মারুফ ইসলাম (২৩), মোঃ রুবেল ইসলাম (২০) এবং কিশোরগঞ্জ উপজেলার উত্তর ভেরভেরী এলাকার মোঃ লাজু হোসাইন ওরফে বাবু (৩৩)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে বিভিন্ন অনলাইন ক্যাসিনো অ্যাপ, বেটিং অ্যাপ্লিকেশন এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অনলাইন ক্যাসিনো ও জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৩৩, তারিখ ১৮ জুন ২০২৬ এবং জিআর নম্বর-২৩৪/২০২৬।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।