

মোঃরাজু মিয়া সোহাগ,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ও চারবারের নির্বাচিত সফল ইউপি সদস্য মতিয়ার রহমান আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তিনি নিজ বাড়ি উপজেলার কৈমারী ইউনিয়নের ইজারাদার পাড়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে তিনি টানা চারবার কৈমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হন।
মরহুম মতিয়ার রহমান ছিলেন মরহুম আমাতুল্লাহর জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :