STV NEWS নীলফামারীতে ডিবির অ/ভি/যা/নে ৫ গ্রাম হেরো'ইন'সহ ০১ জন মা'দ'ক কারবারি গ্রে'প্তা'র - STV NEWS

নীলফামারীতে ডিবির অ/ভি/যা/নে ৫ গ্রাম হেরো’ইন’সহ ০১ জন মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র


ডেস্ক রিপোর্ট জুন ১৬, ২০২৬, ৪:০০ অপরাহ্ন
নীলফামারীতে ডিবির অ/ভি/যা/নে ৫ গ্রাম হেরো’ইন’সহ ০১ জন মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র

মোঃ রাজু মিয়া সোহাগ, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) নীলফামারী পুলিশ সুপার জনাব ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানার বেড়াডাঙ্গা দাসপাড়া এলাকায় নরেন চন্দ্রের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ আক্তারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর কাছারিপাড়া এলাকার মোঃ ইউনুস আলীর ছেলে।
আটকের পর তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৫টি পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি পুরিয়ায় ১ গ্রাম করে মোট ৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত আক্তারুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৮, তারিখ ১৫ জুন ২০২৬ এবং জিআর নম্বর-২২৯/২০২৬।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।