STV NEWS ধামইরহাটে যুব সম্প্রদায়ের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত - STV NEWS

ধামইরহাটে যুব সম্প্রদায়ের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট জুন ১৭, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
ধামইরহাটে যুব সম্প্রদায়ের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসতিয়াক আহম্মেদ ইমন,জেলা প্রতিনিধি, নওগাঁঃ

নওগাঁর ধামইরহাট উপজেলার হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় যুব সম্প্রদায়ের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ প্রতিরোধ, বর্জ্য পৃথকীকরণ এবং দৈনন্দিন জীবনে সচেতনভাবে বর্জ্য অপসারণের বিভিন্ন কৌশল ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, পরিকল্পিত ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষায় স্থানীয় যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা তরুণদের পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন ও টেকসই সমাজ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কর্মসূচিতে স্থানীয় যুব প্রতিনিধি, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।