

মোঃরাজু মিয়া সোহাগ,ডেক্স রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর রণচণ্ডী ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ নাজমুল হুদা।তিনি রণচণ্ডী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং রণচণ্ডী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কিশোরগঞ্জ-সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সঙ্গে সম্পৃক্ত।দুর্গাপূজা উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব আনন্দ, শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা প্রয়োজন।শারদীয় দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :