

নীলফামারীর জলঢাকায় চুরি প্রতিরোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জুয়েলার্স ও মোবাইল ফোন শোরুমের মালিক এবং স্থানীয় বাজার কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জলঢাকা থানা-পুলিশ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ (পিপিএম-সেবা)। সভার পরিকল্পনায় ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম।মতবিনিময় সভায় বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি প্রতিরোধ, সার্বিক নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে জুয়েলার্স ও মোবাইল ফোন শোরুমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, দোকান বন্ধের আগে মূল্যবান সামগ্রী নিরাপদে সংরক্ষণ এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়।সভায় পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং বাজারের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।পুলিশের এ উদ্যোগের মাধ্যমে জলঢাকার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজার এলাকায় চুরি প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :