

এস টিভি নিউজ এক্সপ্রেস এর ডেক্স রিপোর্টঃ
নীলফামারীর জলঢাকায়,থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন আলহাজ্ব সৈয়দ আলী। তিনি নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নীলফামারী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি জলঢাকা উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, পুলিশ কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, স্থানীয় পর্যায়ে কাবাডির চর্চা বাড়ানো এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :