

এস টিভি নিউজ এক্সপ্রেসের ডেক্স রিপোর্টঃ
একই ঘটনা, অথচ একেক দিন একেক রকম তথ্য—তাহলে কোনটি সত্য, আর কোনটি বিভ্রান্তি? নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের উত্তর দোলাপাড়ায় গত ২৩ আগস্ট ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে এমনই প্রশ্ন এখন স্থানীয়দের মনে।ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে নানা ধরনের বক্তব্য ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত বলে আলোচিত শ্যামল চন্দ্রের সঙ্গে সান্তনা রানীর বিয়ে, ২৭ শতক জমি দেওয়ার প্রতিশ্রুতি এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।সম্মানিত এস টিভি নিউজ এক্সপ্রেস ফেসবুক পেজের দর্শকবৃন্দ, আপনাদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় এস টিভি নিউজ এক্সপ্রেস আজ এতদূর এগিয়ে এসেছে। এর পুরো কৃতিত্ব আপনাদের।আজ আমরা তুলে ধরছি কৈমারীর উত্তর দোলাপাড়ার আলোচিত সেই ঘটনার পরবর্তী পরিস্থিতি এবং এর সঙ্গে জড়িয়ে থাকা কিছু প্রশ্ন?স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,গত ২৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে উত্তর দোলাপাড়া এলাকায় মুকুল চন্দ্রের সাবেক স্ত্রী সান্তনা রানীর শয়নকক্ষে শ্যামল চন্দ্রকে দেখতে পান কয়েকজন এলাকাবাসী। পরে তাকে আটক করা হয় বলে স্থানীয়দের দাবি।এরপর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয় বলে জানা যায়।স্থানীয়দের দাবি, ওই সময় শ্যামল চন্দ্র সান্তনা রানীকে বিয়ে করার প্রস্তাব দেন। পরবর্তীতে মুকুল চন্দ্রের সঙ্গে সান্তনা রানীর তালাক সম্পন্ন হওয়ার পর ২৪ আগস্ট শ্যামল চন্দ্র ও সান্তনা রানীর বিয়ে হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বিয়ের আগে স্থানীয়দের উপস্থিতিতে শ্যামল চন্দ্র সান্তনা রানীর নামে ২৭ শতক জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ও সরকার এনে সম্পাদন করেন বলে এলাকাবাসীর দাবি।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিয়ের সময়ও এ বিষয়ে কথা হয় এবং ২ দিনের মধ্যে জমি লিখে দেওয়ার কথা বলা হয়েছিল।কিন্তুু ঘটনার পর সাত দিন পেরিয়ে গেলেও সেই ২৭ শতক জমি সান্তনা রানীর নামে লিখে দেওয়া হয়নি—এমন অভিযোগ স্থানীয়দের।এ নিয়েই এখন নতুন করে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।প্রতিশ্রুতি কেন পূরণ হলো না?অন্যদিকে, বিয়ের কয়েকদিনের মধ্যেই দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা ধরনের বক্তব্য সামনে আসায় পুরো ঘটনাটি আরও জটিল হয়ে উঠেছে।তাহলে সান্ত্বনা রানীর ভবিষ্যৎ কী?একদিকে আগের সংসার ভেঙ্গেছে। অন্যদিকে নতুন করে বিয়ে হয়েছে। বিয়ের আগে শ্যামল চন্দ্র তার নতুন স্ত্রী সান্তনা রানীকে তার ভবিষ্যতের কথা চিন্তা করে ২৭ শতক জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমনকি সরকার এনে তা সম্পাদন ও করে দেন তিনি । কিন্তুু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে সান্ত্বনা রানীর ভবিষ্যৎ কী?স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলছেন—একজন নারীর জীবন ও ভবিষ্যৎ নিয়ে দেওয়া প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন না হয়, তাহলে তিনি নতুন সংসারে কতটা নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারবেন?একেক দিন একেক তথ্য—সত্য কোনটি?এই ঘটনাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন এখন এখানেই।ঘটনার শুরুতে স্থানীয়দের এক ধরনের বক্তব্য,পরে বিয়ে নিয়ে আরেক ধরনের তথ্য, আবার বিয়ের কয়েকদিন পর জমি ও সংসার নিয়ে নতুন তথ্য সামনে আসছে।তাহলে—কোনটি প্রকৃত ঘটনা?কেন বদলে যাচ্ছে বক্তব্য?এলাকাবাসীর দাবি শ্যামল চন্দ্র তার নতুন স্ত্রী সান্ত্বনা রানীকে সবার সামনে ২৭ শতক জমি লিখে দিতে চেয়ে দলিল সম্পাদন করে বিয়ে করেন। ২ দিনের মধ্যে জমি লিখে দেওয়ার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি কেন?আর সবশেষে, সান্তনা রানী কি তার বর্তমান স্বামীর কাছে স্ত্রী হিসেবে স্বীকৃতি, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিয়ে সংসার করতে পারবেন?এসব প্রশ্নের উত্তরই এখন খুঁজছে এলাকাবাসী।এস টিভি নিউজ এক্সপ্রেস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করে ঘটনার শুরু থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত তথ্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য সংগ্রহের চেষ্টাকরছে। কারণ,একই ঘটনার বিষয়ে একেক দিন একেক ধরনের তথ্য ছড়িয়ে পড়লে বিভ্রান্তি তৈরি হওয়াই স্বাভাবিক। তাই গুজব নয়, যাচাই করা তথ্যই হোক সংবাদ প্রকাশের ভিত্তি।এস টিভি নিউজ এক্সপ্রেস—সত্যের সন্ধানে, মানুষের পাশে।
আপনার মতামত লিখুন :