STV NEWS বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ- STV NEWS

বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ–


ডেস্ক রিপোর্ট জুন ১১, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ–

মোঃ শহিদুল ইসলাম (বেলকুচি) সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নের গাছচাপড়ী নুর ইসলাম সুপার মার্কেটে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় নিবেদিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ ইমরান হোসেন। তাঁর সঙ্গে আরও দুইজন চিকিৎসাকর্মী অংশ নিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন।এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করেন, শেখ শামীম বিন আমীর, আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং বড়ধুল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী।তিনি জানান, বড়ধুল ইউনিয়ন একটি চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষের চিকিৎসাসেবা গ্রহণের জন্য বেলকুচি উপজেলা সদরে যেতে অনেক সময় ও কষ্টের সম্মুখীন হতে হয়। ফলে স্বাস্থ্যসেবার সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।আয়োজকদের পক্ষ শেখ শামীম বিন আমীর বলেন, পর্যায়ক্রমে প্রায় ২ হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এছাড়া ৬নং বড়ধুল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরের কাছেই চিকিৎসাসেবা পেতে পারেন।শেখ শামীম বিন আমীর বলেন, “মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বড়ধুল ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই। ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের ফলে চরাঞ্চলের সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে বলে মত প্রকাশ করেছেন।মানবতার ডাকে, স্বাস্থ্যসেবায় মানুষের পাশে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।