STV NEWS ডোমার উপজেলা বিএনপির আয়োজনে সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানুকে গণসংবর্ধনা - STV NEWS

ডোমার উপজেলা বিএনপির আয়োজনে সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানুকে গণসংবর্ধনা


ডেস্ক রিপোর্ট জুলাই ৩১, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ডোমার উপজেলা বিএনপির আয়োজনে সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানুকে গণসংবর্ধনা

মোঃনুরুজ্জামান নীলফামারী:

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনসহ নারী সংরক্ষিত আসনের নবাগত সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ডোমার উপজেলা বিএনপির উদ্যোগে সম্প্রতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (এ্যাব)-এর আহ্বায়ক এবং নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।​ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব রেয়াজুল ইসলাম কালু-র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচালিত হয়।​সংবর্ধনা পর্বে নবাগত সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে ডোমার উপজেলা তাঁতীদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ডোমার উপজেলা তাঁতীদলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন-এর নেতৃত্বে এ শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করা হয়।​এ সময় ডোমার উপজেলা তাঁতীদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন​সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি​সাংগঠনিক সম্পাদক জিয়ারুল কবির লিটন এছাড়া ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। ইউনিয়নভিত্তিক প্রধান নেতৃবৃন্দের মধ্যে ছিলেন​হরিণচড়া ইউনিয়ন সভাপতি আসাদুল সরকার আজাদ ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।ভোগডাবুড়ি ইউনিয়ন সভাপতি রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিলন ইসলাম।​জোড়াবাড়ি ইউনিয়ন সভাপতি রাশেদ ও সাধারণ সম্পাদক ফরিদ।​বামুনিয়া ইউনিয়ন সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মিস্টার।​অনুষ্ঠানে বক্তারা ডোমার-ডিমলা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে সংবর্ধিত সংসদ সদস্যের প্রতি আস্থা প্রকাশ করেন এবং আগামী দিনে সবাই একসাথে রাজপথে ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।