

মোঃরাজু মিয়া সোহাগ,নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকা থানা পুলিশের অভিযানে মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদক প্রতিরোধ কমিটি ও সোলেমানের চৌপথি এলাকার বাসিন্দাদের দেওয়া তথ্য এবং সহযোগিতার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সাজু ইসলাম (১৮)। তিনি চিড়াভিজা গোলনা (সোলেমানের চৌপথি) এলাকার বাসিন্দা এবং মমিনুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জলঢাকা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করতে সাধারণ মানুষের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সন্দেহজনক মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :