STV NEWS ১০নং উস্থি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন - STV NEWS

১০নং উস্থি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন


ডেস্ক রিপোর্ট জুলাই ১৩, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
১০নং উস্থি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন

আদিলুর রহমান আদিল,গফরগাঁও, ময়মনসিংহ

গফরগাঁও দক্ষিণে নতুন আঙ্গিকে আগামী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রেজাউল হক সিদ্দিকি খুকন তিনি দক্ষিণ গফরগাঁও উপজেলা শাখা যাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক পাগলা থানা বিএনপি নেতা ,তিনি মরহুম সানাউল্লাহ সরকারের জ্যেষ্ঠ সন্তান।
​এক বিবৃতিতে রেজাউল হক সিদ্দিকী খোকন ১০নং উস্থি ইউনিয়ন বাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি আমার কর্মদক্ষতা ও জনসেবার মাধ্যমে ইউনিয়নের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। আপনারা সবাই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসবেন”
​যে সকল অসমাপ্ত কাজ ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আপনাদের প্রতি আমার আকুল প্রার্থনা—আমাকে সহযোগিতা করুন। আমি যেন নির্বাচিত হয়ে এলাকার সুনাম রক্ষা করতে পারি এবং উস্থি ইউনিয়নের জনসেবা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পারি।”
​বিবৃতির শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে দেশপ্রেম ও জনকল্যাণে সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন