মোঃনুরুজ্জামান নীলফামারী:
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনসহ নারী সংরক্ষিত আসনের নবাগত সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ডোমার উপজেলা বিএনপির উদ্যোগে সম্প্রতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (এ্যাব)-এর আহ্বায়ক এবং নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব রেয়াজুল ইসলাম কালু-র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচালিত হয়।সংবর্ধনা পর্বে নবাগত সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে ডোমার উপজেলা তাঁতীদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ডোমার উপজেলা তাঁতীদলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন-এর নেতৃত্বে এ শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করা হয়।এ সময় ডোমার উপজেলা তাঁতীদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেনসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিসাংগঠনিক সম্পাদক জিয়ারুল কবির লিটন এছাড়া ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। ইউনিয়নভিত্তিক প্রধান নেতৃবৃন্দের মধ্যে ছিলেনহরিণচড়া ইউনিয়ন সভাপতি আসাদুল সরকার আজাদ ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।ভোগডাবুড়ি ইউনিয়ন সভাপতি রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিলন ইসলাম।জোড়াবাড়ি ইউনিয়ন সভাপতি রাশেদ ও সাধারণ সম্পাদক ফরিদ।বামুনিয়া ইউনিয়ন সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মিস্টার।অনুষ্ঠানে বক্তারা ডোমার-ডিমলা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে সংবর্ধিত সংসদ সদস্যের প্রতি আস্থা প্রকাশ করেন এবং আগামী দিনে সবাই একসাথে রাজপথে ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।