STV NEWS পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের আনন্দঘন ঈদ আড্ডা - STV NEWS

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের আনন্দঘন ঈদ আড্ডা


ডেস্ক রিপোর্ট জুন ২, ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের আনন্দঘন ঈদ আড্ডা

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার,

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও সম্প্রীতির আবহে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের অংশগ্রহণে এক আনন্দঘন ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পঞ্চম দিনে আয়োজিত এই মিলনমেলায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা পরস্পরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ে অংশ নেন। এ সময় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, স্থানীয় বিভিন্ন সমসাময়িক বিষয় এবং গণমাধ্যমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা বহন করে। এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আড্ডা শেষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীর প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়।