STV NEWS নান্দাইলকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী - STV NEWS

নান্দাইলকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী


ডেস্ক রিপোর্ট মে ৩১, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নান্দাইলকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বোরহান জেনিফ নান্দাইলঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল আসনের সংসদ সদস্য জনাব ইয়াসের খান চৌধুরী বলেছেন, নান্দাইলকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এ উপজেলায় কোনো সন্ত্রাস ও মাদক থাকতে পারবে না। নান্দাইলকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করা দরকার তা-ই করা হবে, দুর্নীতিমুক্ত উপজেলা গড়ে তুলতে কাজ করছি। নান্দাইল উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা। এ উপজেলা থেকে যে করেই হোক সন্ত্রাস, মাদক ও দুর্নীতি দূর করা হবে। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। এছাড়াও এ উপজেলাকে ডিজিটাল ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্তভাবে কাজ করছেন।
তিনি আরো বলেন, এ রকম একটি ঐতিহ্যবাহী নান্দাইল উপজেলার অভিভাবক হিসেবে উপজেলাবাসীর প্রতি আমি দায়বদ্ধ। আর এ দায়বদ্ধতা হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সাধন করা। এ লক্ষ্যেই আমি নিজেকে নিয়োজিত রেখেছি। উপজেলাবাসীর প্রাপ্য সব পরিষেবা আমি নিশ্চিত করতে চাই। বর্তমান সরকারের সব সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে সবসময়ই আমি প্রতিজ্ঞাবদ্ধ। নান্দাইল উপজেলাকে উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি খেলাধুলা ও কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টাও চালিয়ে যাচ্ছি।
ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ইয়াসের খান চৌধুরী একজন সৎ ও সাদামনের মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন শুধু রাজনীতিই করেন না, সামাজিক এবং মানবতার সেবায় সবার পাশে থাকেন। উপজেলার সাধারণ মানুষের সঙ্গে ঘুরে বেড়ান এবং সবসময় পাশে থাকার চেষ্টা করেন।
উপজেলাবাসীর কাছে তিনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি।