

মোঃ রাজু মিয়া সোহাগ, বিশেষ প্রতিনিধি:
তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কৈমারী নবজাগরণ সোসাইটির উদ্যোগে ডিপিএল (DPL) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের কান্তেশ্বর খলানে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট লাভলু।তিনি খেলোয়াড়দের ও কৈমারী নবজাগরণ সোসাইটির সকল সদস্যদের উদ্দেশ্য জ্ঞানমূলক অনেক পরামর্শ দেন,যুবসমাজকে ধ্বংসের পথ থেকে কিভাবে ভালো কাজে উৎসাহিত করা যায়, সেই পরামর্শ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈমারী ইউনিয়নের ৫,নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলাম।তিনি সকলের উদ্দেশ্যে বলেন,যুবসমাজই পারে সমাজকে আলোকিত করতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এস টিভি নিউজ এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক মোঃ রাজু মিয়া সোহাগ। এ সময় তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
এছাড়াও অনুষ্ঠানে কৈমারী নবজাগরণ সোসাইটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।
মনোরম ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মাঠকে উৎসবমুখর করে তোলে। আয়োজকরা জানান, যুবসমাজের মাঝে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও খেলাধুলার চর্চা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
কৈমারী নবজাগরণ সোসাইটির এই উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :