STV NEWS ঈদুল আজহা উপলক্ষে শৌলমারী স্কুল প্রিমিয়ার লীগ (এসএসপিএল) সিজন-১ সফল সমাপ্তি - STV NEWS

ঈদুল আজহা উপলক্ষে শৌলমারী স্কুল প্রিমিয়ার লীগ (এসএসপিএল) সিজন-১ সফল সমাপ্তি


ডেস্ক রিপোর্ট মে ৩১, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ঈদুল আজহা উপলক্ষে শৌলমারী স্কুল প্রিমিয়ার লীগ (এসএসপিএল) সিজন-১ সফল সমাপ্তি

মোঃ রোমান ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত “শৌলমারী স্কুল প্রিমিয়ার লীগ (এসএসপিএল) সিজন-১” সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে এসএসসি ব্যাচ-২১ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে এসএসসি ব্যাচ-২৩ রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আনিসুজ্জাম স্যার। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এদিকে জনস্বার্থে বিশেষ ঘোষণা হিসেবে জানানো হয়েছে যে, আগামী ৩১ মে থেকে এক সপ্তাহব্যাপী তছর উদ্দিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে ডেন্টাল চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
চেকআপ সেবা প্রদান করবেন ডাঃ হোসাইন মোহাম্মদ ওয়াসিফ রিফাত, বিডিএস (রাজশাহী)। দাঁত ও মুখগহ্বরের বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সকলকে এই বিনামূল্যের স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা মনে করেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠন এবং জনসাধারণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।