STV NEWS কৈমারী-শৌলমারীতে কালিমার পতাকা নিয়ে অটো-সিএনজি চালকদের র‍্যালি।'কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় অনুভূতি ও প্রতিবাদের প্রতীক'—অংশগ্রহণকারীদের দাবি - STV NEWS

কৈমারী-শৌলমারীতে কালিমার পতাকা নিয়ে অটো-সিএনজি চালকদের র‍্যালি।’কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় অনুভূতি ও প্রতিবাদের প্রতীক’—অংশগ্রহণকারীদের দাবি


ডেস্ক রিপোর্ট জুলাই ২, ২০২৬, ১:২২ অপরাহ্ন
কৈমারী-শৌলমারীতে কালিমার পতাকা নিয়ে অটো-সিএনজি চালকদের র‍্যালি।’কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় অনুভূতি ও প্রতিবাদের প্রতীক’—অংশগ্রহণকারীদের দাবি

মোঃরাজু মিয়া সোহাগ,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ও শৌলমারী ইউনিয়নে হঠাৎ করেই কালিমার পতাকা উত্তোলন করে অটো ও সিএনজি চালকদের একটি বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে। অনুষ্ঠিত এ র‍্যালিটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।
সরেজমিনে দেখা যায়, কৈমারী ও শৌলমারী এলাকার অটো ও সিএনজি চালকরা একত্রিত হয়ে তাদের যানবাহনে কালিমার পতাকা উত্তোলন করেন। পরে কৈমারী চড়কডাঙ্গা মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শৌলমারী ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে অংশগ্রহণকারীদের কোনো রাজনৈতিক দলের ব্যানার বা পরিচয় দেখা যায়নি।
র‍্যালিতে অংশ নেওয়া কয়েকজন চালক জানান, “ভারতের উগ্রবাদীরা রংপুর বিভাগ দখল করতে চায় বলে আমরা শুনেছি। আমরা মুসলিম হিসেবে এর প্রতিবাদ জানাতে এবং আমাদের ধর্মীয় চেতনার প্রতীক হিসেবে কালিমার পতাকা নিয়ে শান্তিপূর্ণ র‍্যালি করেছি। আমাদের উদ্দেশ্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা বা রাজনৈতিক কর্মসূচি পালন করা নয়।”
র‍্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।