

আজাদ হোসেন আওলাদ মিয়া (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে এ্যাডকিউ’ এর উদ্যোগে বৃক্ষরোপন ও বিনামূল্যে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয় । এ্যাডকিউ” এর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পি আই ও)লতিফুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, উপজেলা উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা মুকুল হোসেন, এ্যাডকিউ” এর সদস্য সাংবাদিক কাওছার হামিদ, মোজাম্মেল হক নয়ন, মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনসহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন বিডি নিয়ালা অনলাইন নিউজ ও কিশোরগঞ্জ উপজেলা সকল ফেসবুক গ্রুপ। পৃষ্ঠপোষকতায় মাগুড়া মন্ডলবাড়ী।
আপনার মতামত লিখুন :